• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফেসবুকে যা দেখলে হাসি পায় সাকিবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৭
অ+
অ-
ফেসবুকে যা দেখলে হাসি পায় সাকিবের

ভারত বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজেও শুধু একটি টেস্ট খেলেছেন। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার অলরাউন্ডারকে পাওয়া যাবে কি না এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল।

বিজ্ঞাপন

পরে জানা যায়, শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলবেন না সাকিব। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন এ সময় টাইগার অলরাউন্ডার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সাকিবের খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা দেখলে হাসি পায় স্বয়ং সাবেক এই অধিনায়কের।

আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে।সাকিব আল হাসান

বর্তমানে আমেরিকাতে অবস্থান করা সাকিব একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানান বিসিবির সঙ্গে আলোচনা করেই এসব সিদ্ধান্ত হয়েছে। এ সময় সাকিব বলেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে মুখ খুললেন সাকিব
কবে দেশে ফিরবেন সাকিব, খেলবেন সুপার লিগে?
হঠাৎ সাকিবকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স

তিনি আরও যোগ করেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু