• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

৩৬ রানে অলআউটের তিক্ত স্মৃতি নিয়ে ‘পিঙ্ক টেস্টে’ নামছে ভারত

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
অ+
অ-
৩৬ রানে অলআউটের তিক্ত স্মৃতি নিয়ে ‘পিঙ্ক টেস্টে’ নামছে ভারত

পার্থে দাপুটে জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করেছে ভারত। আগামীকাল (শুক্রবার) গোলাপি বলে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এই ম্যাচে নামার আগে রোহিত-কোহলিদের তিক্ত এক স্মৃতি তাড়া করছে। যদিও সেই ম্যাচে ছিলেন না রোহিত শর্মা। তবে এশিয়ান কোনো দেশের টেস্ট ইনিংসে সর্বনিম্ন রানের সেই দুঃসহ স্মৃতি তো আর কোনো ভারতীয়’র ভোলা সম্ভব নয়!

বিজ্ঞাপন

এখন পর্যন্ত চারটি ‘পিঙ্ক টেস্ট’ খেলেছে ভারত। যার প্রথমটি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে। ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ। সেখানে অবশ্য সহজেই জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় টেস্টেই নেমে আসে বিপর্যয়। ২০২০ সালে ভারত স্বাগতিক অজিদের বিপক্ষে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়েছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০-২১ সফরে ভারত সেই বিপর্যয়ে পড়েছিল। অথচ প্রথম ইনিংসে ২৪৪ রান করা সফরকারী দলটি লিডও পেয়েছিল প্রথমে। কারণ অজিদের প্রথম ইনিংস থামে ১৯১ রানে, ফলে ভারত ৫৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতের শক্ত ব্যাটিং লাইনআপ। ব্যক্তিগত সর্বোচ্চ ৯ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। দলের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। হ্যাজলউড ৫ এবং কামিন্স ৪ উইকেট শিকার করেন।

Josh Hazlewood celebrates one of his five wickets on the third day, Australia vs India, 1st Test, Adelaide, 3rd day, December 19, 2020

কোহলির দল মাত্র ৩৬ রানেই অলআউট হওয়ায় অজিদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮৯ রানের। যা স্বাগতিকরা জো বার্নসের ফিফটিতে ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। তবে সিরিজে সেটাই ছিল ভারতের একমাত্র হার। কোহলি-রাহানেরা স্মরণীয় সিরিজটি জিতেছেন ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : আবারও স্থগিত আইসিসির সভা
ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার দারুণ শুরু

সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। বিপর্যয়ের সেই সময়টা খুব দ্রুত তাদের মোকাবিলা করতে হয়েছিল বলে আরেকটি অ্যাডিলেড টেস্টের আগে জানালেন সাবেক এই তারকা ক্রিকেটার। শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি না যে সেটি (অ্যাডিলেড বিপর্যয়) তাদের (বর্তমান ভারতীয় দল) স্মৃতিতে তাড়া করবে। কারণ গোলাপী বলের সেই টেস্টে সময়টা খুব দ্রুত পাল্টে গিয়েছিল। এক সেশনের খেলা যখন আপনার পক্ষে থাকবে না এবং বোলিং খুব ভালো হয়, যা ঘটার খুব দ্রুতই ঘটে যায়।’

তবে এবার অস্ট্রেলিয়াই বেশি চাপে বলেও মনে করেন রবি শাস্ত্রী, ‘৪০ বছরেরও বেশি সময় আমার ক্রিকেট দেখার অভিজ্ঞতা আছে। সত্যিকার অর্থে আমি এমন সেশন আর দেখিনি, যেখানে ব্যাটাররা এত বেশি খেলতে সংগ্রাম করেছে এবং বল মিস হয়েছে। কোনোভাবেই ব্যাটে বল আসছিল না। সেই দিনে আসলেই ব্যাটাররা দুর্ভাগ্যের মুখে পড়েছিল। এবার ভারতের সামনে বড় সুযোগ আছে স্ক্রু টাইট করার। অস্ট্রেলিয়ার ওপরই চাপটা থাকছে।’

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন