• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেওয়ার প্রস্তাব আইসিসির সাবেক সভাপতির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭
অ+
অ-
ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেওয়ার প্রস্তাব আইসিসির সাবেক সভাপতির

ক্যারিবীয় দীপপুঞ্জের ১৪টি অ্যাসোসিয়েশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গঠিত। আইসিসির সদ্য সাবেক সভাপতি গ্রেগ বার্কলে মনে করেন এখন ১৪টি অ্যাসোসিয়েশনের ভিন্ন ভিন্ন দল গঠন করার সময় এসেছে। তার মতে, এখনই সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল ভেঙে দেয়ার।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন বার্কলে। ক্যারিবিয়ানদের সাম্প্রতিক পারফরম্যান্স ও আর্থিক দুর্দিনের কথা ভেবেই এমন পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেট প্রশাসক। ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দর্শক হয়ে ছিল দলটি।

আরও পড়ুন

বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের
সাদমান-মিরাজদের স্লেজিং করে শাস্তি পেলেন ২ উইন্ডিজ ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা

বার্কলে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান। ওরা যা করেছে খেলাটির জন্য, সেটা আমি ভালোবাসি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখন যে অবস্থায় আছে, তাতে কি টিকতে পারবে? তাদের জন্য প্রতিটি দ্বীপে ভাগ হয়ে যাওয়ার সময়টা কি এখনই?’

বিজ্ঞাপন

বার্কলে মনে করেন ক্যারিবীয় দীপপুঞ্জের অ্যাসোসিয়েশনগুলো স্বার্থেই তাদের পৃথক করে দেয়া উচিত। কারণ ক্রিকেট ছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এ ছাড়া আর্থিক ক্ষতি থেকে বাঁচতে প্রতিটি অ্যাসোসিয়েশনকেই নিজেদের জন্য কাজ করা সুযোগ করে দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

বার্কলে বলেন, ‘ব্যাপার হলো তারা (ওয়েস্ট ইন্ডিজ) কি (টেস্ট ক্রিকেট) চালিয়ে যেতে পারবে? আর্থিক অবস্থা এতই খারাপ যে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করাটা তাদের জন্য এখন খুব কঠিন হয়ে গেছে। ব্যাপারটা যদি এভাবে ভাবেন, ক্রিকেট ছাড়া তাদের দ্বীপগুলোর মধ্যে আর কোনো কিছুতেই মিল নেই। তারপর নিজেদের একত্রে ওয়েস্ট ইন্ডিজ হিসেবে ধরে রেখে তারা ক্রিকেটে যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য।’ 

‘অলিম্পিকসহ আরও কিছু একাধিক ইভেন্টের ক্রীড়া আসরে একটি বিষয় চোখে পড়ে বলে আমি মনে করি। গত বছর চীনে তারা এশিয়ান গেমসে ক্রিকেট খেলেছে। আফ্রিকান গেমসও আছে, যেখানে ক্রিকেটও ছিল প্রথমবারের মতো। তারা প্যান আমেরিকান গেমসেও খেলতে চায়। তাহলে একাধিক ক্রীড়া ইভেন্টের আসরগুলোয় ওয়েস্ট ইন্ডিজের কি হয়? বার্মিংহামে কমনওয়েলথ গেমসে বার্বাডোজ শুধু তাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। ভবিষ্যতে (ক্রিকেটে) কি হবে, এটা তার ছোট্ট ইঙ্গিত? আমি জানি না।’-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা