• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২
অ+
অ-
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেওয়ার প্রস্তাব আইসিসির সাবেক সভাপতির
সাদমান-মিরাজদের স্লেজিং করে শাস্তি পেলেন ২ উইন্ডিজ ক্রিকেটার

মিন্ডলির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে তিনি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ওয়ানডে দলে সুযোগ পেলেন এবারই প্রথমবার। ব্লেডস জাতীয় দলের যেকোনো সংস্করণেই জায়গা পেলেন এবার প্রথমবার।

বিজ্ঞাপন

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজবাংলাদেশ ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন