• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ২২:১০
অ+
অ-
খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল
ফাইল ছবি

দুই মাসব্যাপী চলা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামলো আজ। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রংপুর ও সিলেটের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট। আর এই ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। একই কারণে তার ক্রিকেট ক্যারিয়ারও শেষের পথে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার।

আরও পড়ুন

বিসিবি দাবি না মানায় লিগ বয়কটের ঘোষণা ক্লাবগুলোর
বিপিএলে চুক্তিপত্রই পাননি ক্রিকেটাররা, কিছুই জানে না বিসিবি
পারিশ্রমিক বিতর্কের দায় নিয়ে বিসিবি, ‘আমাদের জন্য এটা শিক্ষা’

সাবিকের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না, এটা আমার সাবজেক্ট নয়।'

বিজ্ঞাপন

কোনো খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলে মন্তব্য করেন ফখরুল। এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে যেকেউ চাইলে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল।

তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না। এবং যেটা চলমান অবস্থাতেও না। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটমির্জা ফখরুলসাকিব আল হাসানবিসিবিবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা