• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পারিশ্রমিক নিয়ে ঝামেলা করা রাজশাহীর মালিক, 'আমরা সবসময় বোনাস দিই'

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ১২:২৪
অ+
অ-
পারিশ্রমিক নিয়ে ঝামেলা করা রাজশাহীর মালিক, 'আমরা সবসময় বোনাস দিই'

এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত সমালোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কে বারবার উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজিটির নাম। পারিশ্রমিক বকেয়া ইস্যুতে দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু সেসব পাশ কাটয়েই টানা তিন জয়ে দারুণ ছন্দে রাজশাহী। প্লে-অফের দৌড়েও অনেকটাই এগিয়ে গেছে পদ্মাপাড়ের দলটি। 

বিজ্ঞাপন

গতকাল সিলেটকে হারানোর পর দলটির মালিক শফিকুর রহমান ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পারিশ্রমিক জটিলতাসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। একসময় তলানিতে থাকা রাজশাহীর ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দৌড়ে উঠে আসা নিয়ে তিনি বলেন, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

আরও পড়ুন

‘টাকা না থাকলে দল নেবেন না’, পারিশ্রমিক ইস্যুতে মালান
রাজশাহীর বিতর্কিত কর্মকাণ্ড, আইনি পথে বিসিবি!
এত জটিলতার পরেও কীভাবে এমন ‘দুর্বার’ রাজশাহী

বিপিএলের শুরুতেই তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল রাজশাহী। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করে সাড়া ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদরা। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। ঢাকার ফিরতি পর্বের খেলা শুরুর আগে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রাজশাহীর। সেটি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিদেশিরা ম্যাচ বয়কট করেন। 

বিজ্ঞাপন

পারিশ্রামিক বকেয়া রাখা নিয়ে বারবার আলোচনায় আসা রাজশাহীর মালিক বললেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’ প্রথম দিকে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। যদিও পরে নেতৃত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে।

বর্তমান অধিনায়কের প্রশংসা করে শফিকুর বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।'

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট