• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘টাকা না থাকলে দল নেবেন না’, পারিশ্রমিক ইস্যুতে মালান

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ২০:১৯
অ+
অ-
‘টাকা না থাকলে দল নেবেন না’, পারিশ্রমিক ইস্যুতে মালান

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনায়। বিশেষ করে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে! যা নিয়ে এবার কথা বলেছেন, ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান।

বিজ্ঞাপন

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মালান বলেন, 'আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চায় সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগে খেলি আমরা।'

আরও পড়ুন

বিদেশিদের নিয়েই আজ মাঠে নামবে রাজশাহী
রাজশাহীর বিতর্কিত কর্মকাণ্ড, আইনি পথে বিসিবি!
শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষে বিপিএলে নতুন ইতিহাস

'আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে একই ইস্যুতে কথা বলেন খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বসিস্তো। তিনি বলছিলেন, 'এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সব কিছু পেয়েছি। শুনতে পাচ্ছি, অন্য দলে কিছু সমস্যা হচ্ছে। অবশ্যই হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।'

'ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। এটা আমার দায়িত্ব। দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা। অন্য কোনো দলে তা হচ্ছে না, হতাশার ব্যাপার। তবে খুলনা এখন পর্যন্ত দারুণ।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলফরচুন বরিশালদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট