• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফিরলেন সৌম্য, মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
অ+
অ-
ফিরলেন সৌম্য, মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
ফাইল ছবি

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য সরকার। কপালের দোষেই সাজঘরে ফিরতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে! রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান। সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেছেন মেহেদি হাসান মিরাজ। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন তিনি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৪ রান। মিরাজ অপরাজিত আছেন ৩০ রানে। অপর অপরাজিত ব্যাটার তাওহিদ হৃদয়ের সংগ্রহ ১৩ রান।

আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত
প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, কোথাও দেখা যাবে?

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুইবাইতে এসে ব্যর্থ। বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। আলি রেজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার।

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত

তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথেই হেটেছেন অধিনায়ক। অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। উল্টো নিজের উইকেট বিলিয়ে দলকে আরো বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান।

তামিম-শান্ত ব্যর্থ হলেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার। তবে তার মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপ ছিল না। সৌম্যের ব্যাটে ভর করেই শুরুর পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন