• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বেতন বাড়াচ্ছে বিসিবি, বিশেষ নজর যে ক্রিকেটারদের দিকে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ১৯:৩৯
অ+
অ-
বেতন বাড়াচ্ছে বিসিবি, বিশেষ নজর যে ক্রিকেটারদের দিকে

আজ সোমবার (৩ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড মিটিং। যেখানে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

আরও পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি
দুপুরে বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে যে বিষয়গুলো
পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম

ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’

বিজ্ঞাপন

মূলত টেস্ট ক্রিকেট যেসব ক্রিকেটার খেলে থাকেন বেশিরভাগই এক ফরম্যাট খেলে থাকেন। যে কারণে এ সব ক্রিকেটারের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে ক্রিকেট বোর্ড।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা