• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত নাকি অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কাকে ফেভারিট বলছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৫, ০৯:২৭
অ+
অ-
ভারত নাকি অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কাকে ফেভারিট বলছেন গাভাস্কার

গ্রুপপর্বের লড়াই শেষ। এবারে বাকি আর ৩ ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালের মহারণে মাঠে নামতে যাচ্ছে টুর্নামেন্টের চার ফেবারিট দলই। ভারত-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে সেমিফাইনালের আনুষ্ঠানিকতা। প্রথম সেমিতে আজ মুখোমুখি হবে আসরের দুই হট ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া। 

বিজ্ঞাপন

আইসিসির শেষ ওয়ানডে ইভেন্টের ফাইনালে এই দুই দলই হয়েছিল মুখোমুখি। সেবারে ভারতের ঘরের মাঠে লাখো দর্শককে চুপ করিয়ে শিরোপা উৎসব করেছিল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার কাছে এবারের ম্যাচটা তাই কিছুটা প্রতিশোধের। আর সেই প্রতিশোধের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। 

টেস্টের প্রথম ১০ হাজার রান করা ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, এই ম্যাচে রোহিত শর্মার দলই পরিষ্কার ফেভারিট। সানির ভাষ্য, ‘এই পিচে ভারতই ফেভারিট, কারণ অস্ট্রেলিয়ার দলে শক্তিশালী স্পিন আক্রমণ নেই। এছাড়া তারা কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের মতো মূল পেসারদেরও হারিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তাদের ব্যাটিং ভালো, তারা আগ্রাসী ব্যাটিং করছে। ভারতের জন্য আদর্শ হবে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে দেওয়া, বরং ভারতের উচিত রান তাড়া করা।’

বিজ্ঞাপন

আগের ম্যাচেই চার স্পিনার নিয়ে বাজিমাত করেছিল ভারত। নিউজিল্যান্ড ভারতের দেওয়া ২৫০ রান তাড়া করতে পারেনি। শেষ পর্যন্ত কিউইরা ৪৪ রানে হেরে যায়। গাভাস্কার মনে করেন, দুবাইয়ের পিচ ব্যাটিংয়ের জন্য এতটাও কঠিন নয়, যদিও স্পিনারদের জন্য কিছুটা সহায়ক ছিল।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যা হবে

‘আমাদের স্পিনাররা প্রথম কয়েক ওভারে খুব বেশি সাহায্য পায়নি। পরে পিচ একটু ভালো হওয়ার পর এবং শিশির জমার পর রোলিংয়ের কারণে স্পিনারদের জন্য কিছুটা বেশি গ্রিপ তৈরি হয়েছিল। তবে রান করার জন্য একেবারেই অসম্ভব পিচ ছিল না।’ 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি