• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যা হবে

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৩ মার্চ ২০২৫, ১২:০৪
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যা হবে
গ্রাফিক্স আইসিসির সৌজন্যে

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ। সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো গতকাল পর্যন্ত। দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। আর তাতে নিশ্চিত হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইন-আপ। 

বিজ্ঞাপন

গ্রুপপর্বে অপরাজিত থাকা ভারত ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

আরও পড়ুন

একদিনের জন্য দুবাই এসে কেন ফেরত যাচ্ছে দক্ষিণ আফ্রিকা
এমন বোলিং ফিগার আগে দেখেনি আইসিসির ওয়ানডে ইভেন্ট
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, কবে কোন ম্যাচ

পরদিন ৫ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার সেমিফাইনাল। ৪ তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে। 

বিজ্ঞাপন

সেমিফাইনালে বৃষ্টি হলে কি হবে?

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টি ভেস্তে গেছে। এ ছাড়া আরও কয়েকটি ম্যাচে বৃষ্টির ঘনঘটা ছিল। অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বেরসিক বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে।

স্বস্তির খবর হচ্ছে, শেষ চারের লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। এ ছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।  

বিজ্ঞাপন

সেমিফাইনালের সূচি

তারিখ                  ম্যাচ                                    সময়                       ভেন্যু
৪ মার্চ          ভারত-অস্ট্রেলিয়া                        বিকাল ৩টা                   দুবাই
*রিজার্ভ ডে ৫ মার্চ

৫ মার্চ    নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা             বিকাল ৩টা                   লাহোর
*রিজার্ভ ডে ৬ মার্চ

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!