• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৭
অ+
অ-
দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ, যা জানা গেল

ডিপিএলের ‘অলিখিত’ ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে গেছে মোহামেডান। ম্যাচ শেষে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে গ্র্যান্ড স্ট্যান্ডের পাশ থেকে এক দর্শক মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। 

বিজ্ঞাপন

বিষয়টি ভালোভাবে নেননি মাহমুদউল্লাহ। মাঠ থেকে রেলিং পেরিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে উঠে ওই দর্শকের দিকে তেড়ে যান। পরে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা পোস্টকে মোহামেডান ম্যানেজার বলেন, 'কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।'

এদিকে, মোহাম্মদ নাদিম নামের এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে। তিনি লিখেছেন, “আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে। 

বিজ্ঞাপন

আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি 'ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ'। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, 'শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়'। এখানে 'ভুয়া' ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই। 

আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে।”

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহমুদউল্লাহ রিয়াদডিপিএলমোহামেডান স্পোর্টিং ক্লাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর