• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘এখানে অনেক দূষিত মানুষ আছে’, আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৫:১৪
অ+
অ-
‘এখানে অনেক দূষিত মানুষ আছে’, আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে ডি ভিলিয়ার্স

ভারতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে লম্বা সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। যদিও তাদের একটি শিরোপার আক্ষেপ ছিল দীর্ঘদিন। এবারের আইপিএলে বিরাট কোহলিরা প্রথম চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত ডি ভিলিয়ার্স মিস করেননি। তিনিও যেন সমান অংশীদার। তবে আইপিএলের শুরুর দিকে আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে নাকি বাজে অভিজ্ঞতা হয়েছিল সাবেক এই প্রোটিয়া তারকার।

বিজ্ঞাপন

শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। যেখানে আইপিএলের প্রতিষ্ঠাকাল ২০০৮ থেকে তিন মৌসুম খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে তার সময়টা কিছু ‘ক্যান্সারাস’ (মানসিকভাবে ক্যান্সারাক্রান্ত) ও ‘পয়জনাস’ (দূষিত) মানুষের সঙ্গে কাটিয়েছেন বলে সম্প্রতি তিনি মন্তব্য করেছেন। দিল্লির তৎকালীন সেসব ক্রিকেটার বা কোচিং স্টাফ কারা সেটি না বললেও, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা ও বেঙ্গালুরুর এই কিংবদন্তি ব্যাটার জানান, ‘আমি আপনাকে তাদের নামও বলতে ঘৃণা হচ্ছে। কিন্তু তখন দিল্লি ডেয়ারডেভিলস ছিল কসাইখানা। আমি সত্যিটাই বলছি। এখানে অনেক দূষিত মানুষ যেমন ছিল, আবার কিংবদন্তি ক্রিকেটারও কম ছিল না। সে কারণে আমার সেই ফ্র্যাঞ্চাইজিতে অম্ল-মধুর সময় কেটেছে, ওই সময়টা আমার খুব ভালোভাবে মনে আছে। আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য মুহূর্তও সেখানে পেয়েছিলাম, যেখানে সতীর্থ হিসেবে পেয়েছি গ্লেন ম্যাকগ্রা থেকে শুরু করে ড্যানিয়েল ভেট্টোরির মতো তারকাদের।’

dhakapost

পরক্ষণেই কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে সুখস্মৃতি জানাতেও ভুললেন না ডি ভিলিয়ার্স, ‘ম্যাকগ্রা’র মতো ব্যক্তি, যার বিপক্ষে আমি ২০০৬ সালে টেস্ট ম্যাচ খেলেছি এবং তখন আমি খুব কমই শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলাম। ওই সময় তার সঙ্গে কোনো কথা বলার সুযোগ হয়নি। পরবর্তীতে ২০০৮ সালে তার সঙ্গে (আইপিএলের) একই দলে, দুজন পাশাপাশি বসেছি এবং আমাকে তিনি বললেন- “তোমার খেলার ধরন আমার ভালো লাগে”। তখন আমার অনুভূতি ছিল এরকম– আমার সঙ্গে এসব কী ঘটছে!’

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘চোকার’ দক্ষিণ আফ্রিকাই এখন বিশ্ব চ্যাম্পিয়ন
১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে ‘শিশুর মতো’ ঘুমাবেন কোহলি, কৃতিত্ব দিলেন যাদের
যত টাকা পেল টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, বাকিদের পকেটে কত

‘এমন উচ্চ সুখানুভূতির পাশাপাশি আমি ক্যান্সারাস কিছু চরিত্রেরও সম্মুখীন হই। তাদের নাম বলারও প্রয়োজন মনে করি না। তাই দিল্লিতে আমার তিন মৌসুমের সময়টা ছিল সুখ-বিষাদের মিশ্র অনুভূতির। সেই সময়ে সেভাবে তেমন সমর্থনও পাইনি’, আরও যোগ করেন ডি ভিলিয়ার্স।

দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে তিন মৌসুমে ২৮টি ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া তারকা। এরপর ২০১১ সালে যোগ দেন বেঙ্গালুরুতে। ২০২১ সালে অবসর নেওয়ার আগপর্যন্ত ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন। দীর্ঘ এক দশকে শিরোপা না জিতলেও মাঠের পারফরম্যান্সে তিনি ফ্র্যাঞ্চাইজিটির কিংবদন্তি হয়ে ওঠেন। ২০২৫ সালে নিজেদের দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষা শেষে আইপিএলে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। এরপর ভারতীয় তারকা কোহলি এই শিরোপার অন্যতম দাবীদার বলে উল্লেখ করেন ডি ভিলিয়ার্সকে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলদিল্লি ক্যাপিটালসরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুদক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার