• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
অ+
অ-
চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি 

বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের অ-১৭ পর্যায়ে বাফুফে একাডেমি দল চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে উঠেছে। আজ কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অ-১৭ দলকে ১-৩ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল। 

বিজ্ঞাপন

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, 'আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম। আশা করি আমাদের জয় ধারা অব্যাহত থাকবে।'

আজ ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সাংহাইয়ের দল সমতা আনে। তাহসান ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেন। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে। এর আগে বাফুফে একাডেমি দল চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় একাডেমি দল।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনই বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে। 

বিজ্ঞাপন

এজেড/এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে