• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৫, ১৩:০৭
অ+
অ-
বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে অল্পের জন্য হেরে বসেছে। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচটি ম্যাচ বাকি। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বিশ্বকাপে আলো ছড়ানো টাইগ্রেস পেসার মারুফা আক্তার আরও বড় কিছু করার লক্ষ্য জানিয়েছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি আইসিসির র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন (ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতির পর ৪১তম) মারুফা। এ প্রসঙ্গে তিনি এক গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি নিজেকে এই জায়গায় রাখলে হবে না। সবসময় চিন্তা করি বড় কিছু করার। একা একা ভেবে বসে থাকলে কিছু হবে না। নিজে নিজে যদি একটু বড় কিছু চিন্তা করি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে মারুফার ইনসুইংয়ে দুটি বোল্ড করার দৃশ্য বিশ্বক্রিকেটে বেশ আলোচিত হয়েছে। বড় মঞ্চে ভালো করায় বাবা-মা গর্ববোধ করেন বলে জানান মারুফা, ‘পরিবার অবশ্যই গর্ববোধ করে। কারণ এত বড় একটা জায়গায় এসে ভালো পারফরম্যান্স করা...তারা আমাকে নিয়ে অনেক গর্বিত।’

দুই ম্যাচের একটিতে জেতা বাংলাদেশকে এখনও পাঁচটি ম্যাচ খেলতে হবে। শীর্ষ চারে থেকে সেমিফাইনাল খেলারও ভালো সুযোগ আছে জ্যোতিদের সামনে। নিউজিল্যান্ড ম্যাচের আগে দেশের মানুষের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হতাশ না হতেও পরামর্শ দিয়েছেন মারুফা, ‘দেশের মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের খেলা দেখে। চাইব তারা যেন আমাদের জন্য আরও দোয়া করে। তারা যেন কখনও নিরাশ না হয়। ইনশাআল্লাহ আমরা আমরা ভালো কিছু করব।’

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

এফডিআর থেকে টাকার তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকার তোলার বিষয়ে যা বলল বিসিবি

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা