• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৫, ২২:৩১
অ+
অ-
বিশ্বকাপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই হারের কষ্ট না ভুলতেই আজ শুক্রবার নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। গোয়াহাটিতে এদিন কিউই নারী দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস নারী দল।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ দল। মূলত কিউই পেসার রোসামারি মাইর এবং জেস কারের পেসে পুড়েছে টাইগ্রেসরা।

দুই ওপেনার রুবায়া হায়দার এবং শারমিন আক্তার ফিরে যান সিঙ্গেল ডিজিটে। এরপর ব্যর্থ হন সোবহানা মোস্তারিও, করেন মোটে ২ রান। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ দল। সেই চাপ সামলে না উঠতেই বিদায় নেন অধিনায়ক জ্যোতিও, ৪ রান করে। দলীয় ৩০ রানে ৪ উইকেট থাকা অবস্থায় সুমাইয়া আক্তারও ফিরে যান ১ রান করে।

আরও পড়ুন

এক বছরে এত রান করেননি আর কোনো ব্যাটার
বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা
৮ নম্বর ব্যাটারের রেকর্ড ইনিংসে প্রোটিয়াদের কাছে হারল ভারত

বিজ্ঞাপন

এরপর ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার। দুজন মিলে জুটি গড়েন ৩৩ রানের, দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন নাহিদা। এরপর রাবেয়াকে নিয়ে হারের ব্যবধান কমাতে থাকেন ফাহিমা।

একসময় ফাহিমা ৩৪ রানে এবং রাবেয়া ২৫ রানে বিদায় নিলে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট সংগ্রহ করেন জেস কার এবং লিয়া তাহুহু।

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ ব্রুক হালিডে ৬৯ এবং সোফি ডিভাইন করেন ৬৩ রান। এ ছাড়া শেষ দিকে ম্যাডি গ্রিন করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন রাবেয়া খান।

বিজ্ঞাপন

এসএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

এফডিআর থেকে টাকার তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকার তোলার বিষয়ে যা বলল বিসিবি

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা