• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘আমি মানুষ, ভুল করব, মুশফিক-রিয়াদ ভাই থাকলে সহজ হতো’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৯
অ+
অ-
‘আমি মানুষ, ভুল করব, মুশফিক-রিয়াদ ভাই থাকলে সহজ হতো’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না মেহেদী হাসান মিরাজের। হারের বৃত্তেই আটকে পড়েছিল টাইগাররা। নিজেদের পছন্দের ফরম্যাটে দুর্দশা কিছুটা কেটেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিলো মিরাজের দল। ১২ ওয়ানডের ১১টিতে হারের পর সিরিজ জিতে সবার কাছে সময় ও সমর্থন চাইলেন মিরাজ।

বিজ্ঞাপন

বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার জন্য অবশ্যই কঠিন সময়। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য্য ধরতে হবে। অবশ্যই, আমি মানুষ, ভুল করব। কিন্তু সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিনশেষে আমরা দেশের হয়েই খেলি। আমার কাছে মনে হয় সবাই যদি একটু সাপোর্ট করে, সময় দেন, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

Rishad Hossain derailed the West Indies chase, Bangladesh vs West Indies, 3rd ODI, Dhaka, October 23, 2025

অধিনায়ক হিসেবে কঠিন সময় গেলেও সামনে ভালো কিছু হবে বলে বিশ্বাস মিরাজের, ‘দেখুন আমরা তো ক্রিকেটার, আমাদের কঠিন সময় আসবে। আমার কাছে একটা জিনিস মনে হয় খারাপ সময়ের পর ভালো সময় আসবে। যে সময়টা আমার গেছে, হয়তো সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে।’

আরও পড়ুন

মিরাজকে ফোন করে যা বলেছেন তামিম-মাশরাফি
সৌম্যের কাছে দেড়শ রানের প্রত্যাশা ছিল বিসিবি সভাপতির
টেস্ট অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন মিরাজ

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র কেউ থাকলে মাঠে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো দাবি মিরাজের, ‘যদি কোনো সিনিয়র খেলোয়াড় দলে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যেত। আমি যখন অধিনায়কত্ব পেয়েছি তখন ওইরকম সিনিয়র কোনো খেলোয়াড়কে পাইনি। রিয়াদ ভাই, মুশফিক ভাই দুজনই অবসর নিয়েছে। তারা দুজনে যদি মাঠে থাকত আমার জন্য কাজটা হয়ে যেত। অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেও কাজটা সহজ হয়ে যেতো।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ