বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মধ্যে দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ কিছু নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। যার মধ্যে ৬ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। যে কারণে সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বের কথা জানালেন অধিনায়ক শাহীন আফ্রিদি।
বিজ্ঞাপন
ম্যাচ হারের পর শাহীন বলেন, ' সত্যিই দল নিয়ে গর্বিত। আমরা তরুণদের সুযোগ দিয়েছি এবং শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আঘা সবসময় স্পিনার এবং ফাস্ট বোলারদের খেলতে পছন্দ করে। সে অনেক দিন ধরে ভালো ইনিংস খেলছে। তরুণরা প্রথমবারের মতো একদিনের ম্যাচে এসেছে। তারা যেভাবে খেলেছে তাতে সত্যিই গর্বিত এবং আমরা তাদের সমর্থন করব।'
শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শাহীন। এ নিয়ে পাকিস্তান অধিনায়ক বললেন, '(নিজের ইনিংসে) আমি চেষ্টা করেছি। রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে এবং বাংলাদেশকে অভিনন্দন, তারা সত্যিই ভালো খেলেছে। উন্নতি সবসময়ই আছে।'
পরে তরুণ ক্রিকেটারদের পাশে থাকার বার্তা দিয়ে শাহীন বললেন, 'আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং সব বিভাগেই ফিট থাকতে হবে। কিন্তু তারা তরুণ এবং ভালো ক্রিকেট খেলেছে এবং আমরা তাদের সমর্থন করব।'
বিজ্ঞাপন
এসএইচ/এমটিআই