• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
সাফ অ্যাথলেটিক্স

১০০ মিটারে পদক নেই বাংলাদেশের, শিরিন হিটই শেষ করতে পারেননি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ২৩:১৮
অ+
অ-
১০০ মিটারে পদক নেই বাংলাদেশের, শিরিন হিটই শেষ করতে পারেননি

পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আজ নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদক পাননি।

বিজ্ঞাপন

বাংলাদেশে কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তার। ঘরোয়া পর্যায়ে তার নানা পদক ও অর্জন থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্থে তেমন কোনো সাফল্য নেই। আজ সাফ অ্যাথলেটিক্স ১০০ মিটার নারী স্প্রিন্ট ইভেন্টের হিটে তিনি দৌড়ই শেষ করেননি। কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান।

কিছু দিন আগে সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে শিরিনকে হারিয়ে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছিলেন। সুমাইয়া প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ১১.৭৮।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
হারের পর ফুটবলারদের মানসিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন কোচ বাটলারের
গরুর সঙ্গে ধাক্কা খেয়ে ব্রাজিলের তরুণ ফুটবলারের মৃত্যু

বিজ্ঞাপন

১০০ মিটার পুরুষ স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোতালেব। দুইজনই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেছেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড। সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্প্রিন্টারদের চিত্র ফুটে উঠেছে। জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসএ গেমসে স্বর্ণজয়ের আশা ব্যক্ত করলেও বাস্তবিক অর্থে তাদের টাইমিং ব্রোঞ্জ থেকেও অনেক দূরে।

এজেড/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদনে যা জানাল ফিফা

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদনে যা জানাল ফিফা

হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি