• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, শ্রীলঙ্কা দলকে নিরাপত্তার আশ্বাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ২০:৫১
অ+
অ-
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, শ্রীলঙ্কা দলকে নিরাপত্তার আশ্বাস

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর জেরে দীর্ঘ সময় পাকিস্তানে কোনো বাইরের দেশ খেলতে যায়নি। আবারো যখন শ্রীলঙ্কা দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে, তখন আবার দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটল। আজ ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এর পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী শ্রীলঙ্কা দলের সঙ্গে দেখা করে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

ইসলামাবাদে জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে এই বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া উত্তরের ওয়ানা এলাকায় একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান।

তিন বছর আগে রাওয়ালপিন্ডিতে একটি সাদা বলের সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড দল। গোয়েন্দা সূত্রে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা করে তারা কোনো ম্যাচ না খেলে দেশে ফিরে যায়।

আরও পড়ুন
সালমান-রউফের নৈপুণ্য সত্ত্বেও পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়
পাকিস্তান সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

বিজ্ঞাপন

পিসিবির একটি সূত্র বলেছেন, ‘এই কারণে মহসিন নাকভী সশরীরে স্টেডিয়াম গিয়েছেন এবং সফরকারী দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা নিরাপদে থাকবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানি আর্মি ও প্যারামিলিটারি রেঞ্জার্সের সঙ্গে নিরাপত্তার ব্যাপারে আলোচনা হয়েছে। সফরকারী খেলোয়াড় ও অফিসিয়ালদের নিরাপত্তা পর্যবেক্ষণে তারা কাজ করে যাবেন।’

প্রথম ওয়ানডে ৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। তিনটি ওয়ানডে খেলে দুই দল জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেটপাকিস্তানজঙ্গিশ্রীলঙ্কান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’