• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

শুরু হচ্ছে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫, ১৩:০৪
অ+
অ-
শুরু হচ্ছে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট

আগামী ১৮ নভেম্বর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত হবে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ২০২৫।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

লিখিত বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, ফরচুন বরিশাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত ও জনপ্রিয় একটি নাম। ডিআরইউর পাশে থাকার জন্য ফরচুন বরিশালকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন ও ৪টি অনলাইন মিডিয়া।

বিজ্ঞাপন

প্রতি খেলায় থাকছে ম্যান অব দ্য ম্যাচের পুরুষ্কারসহ অংশগ্রহণকারী দলগুলোকে ১০০০ টাকা করে সম্মানী। পাশাপাশি দলগুলোকে জার্সি এবং পানি সরবরাহ করা হবে।

এছাড়া পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও ৩ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমরা চেয়েছিলাম ফুটবল ও ক্রিকেট উভয় টুর্নামেন্ট আয়োজন করতে। সময় স্বল্পতার কারণে ক্রিকেট আয়োজন হচ্ছে।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ফরচুন বরিশাল বিপিএলের চ্যাম্পিয়ন দল। ফরচুন বরিশালের কর্ণধার মিজান ভাই আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার সব ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন।

ওএফএ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?