• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩
অ+
অ-
অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ঘুরে দাঁড়ানো জয়

রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় ড্রয়ের সুযোগ ভালোভাবে লুফে নিতে পেরেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় ম্যাচ জিতে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল তারা। হ্যান্সি ফ্লিকের দল পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে ন্যু ক্যাম্পে।

বিজ্ঞাপন

সব প্রতিযোগিতা মিলে অ্যাটলেটিকো সাত ম্যাচ জয়ের ধারায় ছিল। শেষবার তারা লিগ হেরেছিল ১৭ আগস্ট। কিন্তু বার্সার কাছে হার দেখল মাদ্রিদ ক্লাব।

অবশ্য ম্যাচে লিড নিয়েছিল অ্যাটলেটিকো। নাহুয়েল মলিনার থ্রু বলে বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে অ্যালেক্স বায়েনা জাল কাঁপান। ১৯ মিনিটে পিছিয়ে পড়ার সাত মিনিট পর রাফিনহা বার্সাকে সমতায় ফেরান। পেদ্রির দারুণ পাসে কিপার জ্যান ওবলাককে ঘুরিয়ে খালি জালে বল ঠেলে দেন তিনি।

বার্সা ব্যবধান বাড়াতে পারতো প্রথমার্ধেই। পাবলো বারিওস ফাউল করেন ওলমোকে। রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি কিক উঁচু দিয়ে মারেন। তার আরেকটি হেড রুখে দেন ওবলাক।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানডোভস্কির বাড়ানো বলে ওলমো বাঁ পায়ের নিচু শটে ওবলাককে পরাস্ত করেন।

গোল করার পরপরই পড়ে গিয়ে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন ওলমো। তার সঙ্গে লেভানডোভস্কিও উঠে যান। তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড তাদের বদলি হয়ে মাঠে নামেন।

অ্যাটলেটিকোর ঘুরে দাঁড়ানোর শেষ আশা মাটি করে দেন তোরেস। অ্যালেক্স বালদের নিচু ক্রসে গোলমুখের খুব কাছ থেকে দলের তৃতীয় গোল করেন তিনি।

বিজ্ঞাপন

এই জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল অ্যাথলেটিক বিলবাওর মাঠে নামবে। ম্যাচটি জিতলেও বার্সার পেছনেই থাকতে হবে জাবি আলোনসোর দলকে।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলবার্সেলোনালা লিগাঅ্যাটলেটিকো মাদ্রিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে