• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

৫-১ থেকে স্কোর ৫-৪, ব্যাখ্যা নেই গার্দিওলার কাছে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৪
অ+
অ-
৫-১ থেকে স্কোর ৫-৪, ব্যাখ্যা নেই গার্দিওলার কাছে

চার গোলে লিড। বড় জয়ের অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। তবে ক্রাভেন কটেজে ম্যাচটি শেষ হলো রোমাঞ্চ ছড়িয়ে। ৯ গোলের থ্রিলার ৫-৪ এ জিতল সিটি। ৫-১ গোলে এগিয়ে থাকার পরও যেভাবে ফুলহাম ঘুরে দাঁড়াল, তা নিয়ে ম্যানচেস্টার ক্লাবের প্রশ্নের মুখে পড়া স্বাভাবিক। কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারলেন না কোচ পেপ গার্দিওলা।

বিজ্ঞাপন

আর্লিং হালান্ড প্রথম গোল করে রেকর্ড গড়েন। প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরি তার। হাফটাইমের কিছুক্ষণ পরই সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-১ এ। কিন্তু অ্যালেক্স আইওবি ও বদলি নেমে স্যামুয়েল চুকুয়েজের জোড়া গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল সিটিজেনরা।

আরও পড়ুন
হালান্ডের রেকর্ড, ৯ গোলের থ্রিলারে ম্যানসিটির জয়

ম্যাচ শেষে এনিয়ে প্রশ্ন শুনতে হলো গার্দিওলাকে। তিনি বললেন, ‘আপনারা কি ম্যাচটা উপভোগ করেছেন? আমি? অসম্ভব। এটা প্রিমিয়ার লিগ, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি জানি আপনারা প্রশ্ন করবেন কী হয়েছিল, আমার কাছে কোনো উত্তর নেই।’

বিজ্ঞাপন

তার কথা, ‘এটা আবেগ, এটা ফুটবল। কেন এটা করলেন, কেন ওটা করলেন? কিন্তু দুঃখ নিয়ে বলছি, আমরা আজ অসাধারণ কিছু করেছি, অসাধারণ। কারণ আমি জানি তারা খুব কঠিন দল ছিল।’

চার গোলে লিড থাকার পর যা হয়েছে, সেটাকে টিকে থাকার লড়াই বললেন গার্দিওলা, ‘আর্লিংয়ের সুযোগ ছিল ৬-৩ করার এবং পরে ৫-৪ হয়। পরে যা হলো, তা ছিল টিকে থাকার প্রশ্ন। আমাকে জিজ্ঞাসা করবেন না কীভাবে করলাম, খেলোয়াড়রাও জানে না। শেষ পর্যন্ত যা হয়েছে আমরা গ্রহণ করলাম।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলম্যানচেস্টার সিটিপেপ গার্দিওলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা