• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইচ্ছে করেই স্টাম্পিং করলেন না ব্যাটারকে, অতঃপর যা ঘটল…

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫
অ+
অ-
ইচ্ছে করেই স্টাম্পিং করলেন না ব্যাটারকে, অতঃপর যা ঘটল…

ক্রিকেট বিশ্ব আবারও পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডুব দিতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মাঝে বিগ ব্যাশ ও বিপিএলের নতুন আসর শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে তার আগে থেকেই চলছে আইএল টি-টোয়েন্টি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার বিচিত্র সব ঘটনা ঘটছে। যেখানে ডেজার্ট ভাইপার্সের ব্যাটার ম্যাক্স হোল্ডেনকে স্টাম্পিং আউট করার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি এমআই এমিরেটসের উইকেটরক্ষক নিকোলাস পুরান। 

বিজ্ঞাপন

অনেক সময় দ্রুতগতিতে রানআউট করার চেষ্টায় বল ফসকানো কিংবা ব্যাটারের ক্ষিপ্রতায় স্টাম্পিং আউট মিস হওয়ার ঘটনা ঘটে। তবে পুরান সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আউট করেননি হোল্ডেনকে। চাঞ্চল্য তৈরি করা সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মূলত মন্থর গতিতে ব্যাট করছিলেন ডেজার্ট ভাইপার্সের ব্যাটার ম্যাক্স হোল্ডেন। ফলে তার উইকেট টিকিয়ে রাখাই এমিরেটসের জন্য মঙ্গল। ধারণা করা হচ্ছে– সেই কারণেই তাকে আউটের সুযোগ পেয়েও কাজে লাগাননি পুরান!

তবে এমআই এমিরেটসের সেই কৌশল বেশিক্ষণ কাজে লাগেনি। কারণ এক বল পরেই তাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। ক্রিজ ছাড়ার আগে ৩৭ বলে ৩টি চারের সাহায্যে ৪২ রান করেছেন হোল্ডেন। ইংল্যান্ডের এই ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পরবর্তী ৪ ওভারে ৪১ রান তুলে ভাইপার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৯ রান। সেই লক্ষ্য তাড়ায় এমআই এমিরেটসের শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ১৪ তুলে ১ রানের ব্যবধানে হেরে যায় সাকিব-রশিদ-পুরানদের দলটি।

— International League T20 (@ILT20Official) December 9, 2025

বিজ্ঞাপন

এর আগের ম্যাচে মন্থর গতিতে রান তোলায় সাকিব আল হাসানকে রিটায়ার্ড হার্ট করে তুলে নিয়েছিল এমআই এমিরেটস। ১২ বলে ১৬ রান করে তিনি ক্রিজ ছাড়েন। এরপর বল হাতে উইকেটশূন্য থেকে ২ ওভারে ২৭ রান খরচ করেন সাবেক এই বাংলাদেশি অধিনায়ক। সেই ম্যাচে বাজে পারফরম্যান্সের দরুন গতকাল একাদশেও জায়গা মেলেনি সাকিবের। তবে তার মতোই রিটায়ার্ড হার্টের নজির দেখায় প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। শেষ পর্যন্ত ১ রানে জিতে তাদের সেই কৌশল কাজে লেগেছে।

আরও পড়ুন
ধীরগতির ব্যাটিংয়ের জন্য আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই
সাকিবদের এলিট লিস্টে নাম লেখালেন বুমরাহ
আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

পুরান-হোল্ডেনের সেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে আফগান তারকা রশিদ খানের করা ম্যাচের ১৬তম ওভারে। পুরান রানআউট না করায় বিস্ময়ের সঙ্গে টিভি ধারাভাষ্যকার বলতে থাকেন, ‘ওহ! তিনি স্টাম্পিং করলেন না। তাকে স্টাম্পিং আউট করলেন না।’ আরেকজন বলেন, ‘আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিয়েছেন। (পপিং ক্রিজ থেকে ব্যাটারের) বেশ দূরত্ব থাকায় এটি স্টাম্পিং করা যেত।’ চাঞ্চল্যকর ওই দৃশ্যে আম্পায়ারকেও মুচকি হাসতে দেখা যায়।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি ক্রিকেটফ্র্যাঞ্চাইজি ক্রিকেটসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা