• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৯:৩৬
অ+
অ-
ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

গেল মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক।

বিজ্ঞাপন

এই তিন জনের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন পাকিস্তানের ফারহান। এই ওপেনার বিশ্বকাপে করেন সর্বোচ্চ ৩৮৩ রান। ১৬০.২৫ স্ট্রাইক রেট ও ৭৬.৬০ গড়ে খেলা এই ব্যাটার ভেঙেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। ২০১৪ আসরে বিরাট কোহলির ৩১৯ রানকে ছাড়িয়ে যান তিনি। নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন ফারহান। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি।

ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল উইল জ্যাকসের। ব্যাট হাতে ১৭৩.২১ স্ট্রাইক রেটে ১৯৪ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১১ উইকেট। পুরো টুর্নামেন্টে চারবার ম্যাচসেরার পুরস্কার জিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নতুন কীর্তিও গড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শ্যালউইকও ছিলেন দারুণ ছন্দে। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের একজন তিনি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই নিয়েছেন ৪টি উইকেট করে। শুধু উইকেটই নয়, ৭.৭৬ ইকোনমিতে বল করেও নজর কেড়েছেন এই ডানহাতি পেসার।

বিজ্ঞাপন

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসিটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’