• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

কোহলির সামনে শুধু রোহিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
অ+
অ-
কোহলির সামনে শুধু রোহিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। আগে থেকে শীর্ষে থাকা রোহিতের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি। দুই ধাপ এগিয়ে ব্যাটার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন তিনি। রোহিতের সঙ্গে তার ব্যবধান মাত্র ৮ পয়েন্টের।

বিজ্ঞাপন

৩৭ বছর বয়সী কোহলি সবশেষ শীর্ষে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। পাকিস্তানের বাবর আজম তাকে হটিয়ে দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের পারফরম্যান্স দিয়ে আবার এক নম্বরে ওঠার হাতছানি কোহলির সামনে। ডানহাতি ব্যাটার তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩০২ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন। বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রান তাকে সবশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ উপরে তুলেছে। আর রোহিত সিরিজে ১৪৬ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরও পড়ুন
৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি
রেকর্ডের পসরা সাজিয়ে কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি
অবশেষে একদিনের ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি কোহলি

আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত, সেখানে রোহিত ও কোহলির মধ্যে চলবে শীর্ষস্থান ধরে রাখা ও কেড়ে নেওয়ার লড়াই।

বিজ্ঞাপন

এছাড়া ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল দুই ধাপ লাফিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১২তম হয়েছেন। কুলদীপ যাদব বোলার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে। 

প্রথম দুই অ্যাশেজ টেস্টে ১৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র ৯ ধাপ এগিয়ে ১৫তম এবং টম ল্যাথাম ৬ ধাপ উপরে উঠে ৩৪তম। কেন উইলিয়ামসন (২) ও স্টিভ স্মিথ (৩) এক ধাপ করে এগিয়ে শীর্ষ ব্যাটার জো রুটের পরে।

ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮তম) ও জাস্টিন গ্রিভস (১৬ ধাপ এগিয়ে ৬০তম) টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। ক্রাইস্টচার্চে ৭ উইকেট নিয়ে তাদের পেসার কেমার রোচ পাঁচ ধাপ লাফ দিয়েছেন।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটআইসিসিবিরাট কোহলিরোহিত শর্মাভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?