• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

মিনহাস ঝড়ে ফাইনালে ভারতের রেকর্ড ভাঙল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২
অ+
অ-
মিনহাস ঝড়ে ফাইনালে ভারতের রেকর্ড ভাঙল পাকিস্তান
মিনহাসের দারুণ ইনিংস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করেছে পাকিস্তান। ওপেনার সামির মিনহাসের দাপুটে ইনিংসে ভারতকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে। আটবারের চ্যাম্পিয়নদের ট্রফি জিততে হলে রেকর্ড গড়তে হবে। ফাইনালে এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ম্যাচে ৪০ রানে হেরেছিল পাকিস্তান।

বিজ্ঞাপন

দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার। ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’