• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সরফরাজের পাকিস্তানের সঙ্গে এবারো পারল না ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১৯:০২
অ+
অ-
সরফরাজের পাকিস্তানের সঙ্গে এবারো পারল না ভারত
যুব দলের কোচ হয়ে ট্রফি জিতলেন সরফরাজ

সাফল্যের বিচারে শুধু নয়, কৌশলগতভাবেও গত এক দশকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মনে করা হয় সরফরাজ আহমেদকে। তার ব্যক্তিগত ফর্ম পড়ে যাওয়ার পর দেশের অন্য সিনিয়র ক্রিকেটারদের মতো তিনিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যায্য আচরণের শিকার হন। তার অধিনায়কত্বে পাকিস্তানের সেরা সাফল্য ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয় এবং টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল হওয়া।

বিজ্ঞাপন

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সাড়ে আট বছর পর আরেকটি টুর্নামেন্ট ফাইনালে ভারতকে হারাল পাকিস্তান। এবারো জড়িয়ে সরফরাজের নাম। এশিয়া কাপে তার কোচিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৯১ রানে হারিয়ে ট্রফি জিতল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

ভারতকে কীভাবে হারাতে হয়, সেটা ভালোই জানা সরফরাজের। ২০০৬ সালে তার নেতৃত্বে লো স্কোরিং ম্যাচে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে জিতেছিল পাকিস্তান। ওই ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা ও পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন
ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিজ্ঞাপন

সরফরাজ ভিন্ন ভূমিকাতে, তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপের মাঝে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তার নেতৃত্বে ভারতের বিপক্ষে ফাইনালে শুরু থেকে পাকিস্তানের ওপেনার প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করেন। ২০১৭ সালে ফখর জামান, আর এবার সামির মিনহাস খেললেন ১৭২ রানের দারুণ ইনিংস।

সাড়ে আট বছর আগে ভারতের টপ অর্ডার ছিল নিঃসন্দেহে সেরা। কিন্তু মোহাম্মদ আমিরের নতুন বলের তোপে পড়ে বড় ধাক্কা খায় তারা। আর এবার আলী রাজা ভারতকে ভোগালেন। ওইবার বিরাট কোহলি ও রোহিতকে ফেরান আমির, রাজা ফেরালেন ভারতের যুব দলের অন্যতম সেরা আয়ুশ মাত্রে ও বৈভব সূর্যবংশীকে। টপ অর্ডারে ভাঙনের পর বড় স্কোর তাড়া করতে গিয়ে লাইনচ্যুত ভারত। আগেরবার মেন ইন ব্লুদের মাঠে থেকে হারানো সরফরাজ এবার ফাইনাল জিতে প্রমাণ করলেন- ভারতকে হারানোর কৌশল তার ভালোই জানা।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’