• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতকে হারানোয় বড় পুরস্কার, প্রতি ক্রিকেটার পাবেন ১০ মিলিয়ন করে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪
অ+
অ-
ভারতকে হারানোয় বড় পুরস্কার, প্রতি ক্রিকেটার পাবেন ১০ মিলিয়ন করে

মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অথচ নানা নাটকীয়তায় এখনও সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা ছুঁতে পারেননি। এরই মাঝে গতকাল (রোববার) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানি ‍যুবারা। ভারতকে হারানো চ্যাম্পিয়ন ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান যুব দল দুটির এই লড়াই হয়েছে একেবারে একপেশে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। শিরোপা জয়ের উচ্ছ্বাস তো আছে–ই, প্রতিপক্ষ চিরশত্রু ভারত হওয়ায় সেই আনন্দ দ্বিগুণ হয়েছে।

Image

জাতীয় দলের লড়াইয়ে ভারতের বিপক্ষে ২০২২ সালের পর আর জিততে পারেনি পাকিস্তান। এমনকি বেশিরভাগ ম্যাচই হয়েছে একতরফা। ফলে যুব দলের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কিছুটা আক্ষেপ ঘুচল পাকিস্তানের। যেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন দেশটির ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী (শেহবাজ শরীফ) প্রতি ক্রিকেটারকে ১০ মিলিয়ন রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ) করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তার আশা ভবিষ্যতেও এসব ক্রিকেটার দেশকে গর্বিত করবে।’

আরও পড়ুন
মিনহাস ঝড়ে ফাইনালে ভারতের রেকর্ড ভাঙল পাকিস্তান
একটা ম্যাচ যেন সব শেষ করে দিয়েছিল, যেভাবে হতাশা কাটালেন রোহিত
সরফরাজের পাকিস্তানের সঙ্গে এবারো পারল না ভারত

বিজ্ঞাপন

পাকিস্তানের যুব এশিয়া কাপ জয়ের পর সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। সেখানে কী কথা হয়েছে তা জানিয়ে সরফরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতে প্রশংসা করেছেন। বলেছেন– অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনী দেখিয়েছে এবং সাফল্য অর্জনে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছিল ক্লান্তিহীন পরিশ্রম।’ ফাইনালে পাকিস্তানের জয়ের নায়ক সামির মিনহাস ১৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তবে তার পাশাপাশি মিডল অর্ডারে ৭২ বলে ৫৬ রান করা আহমেদ হুসাইনেরও প্রশংসা করেছেন সরফরাজ।

Image

এ ছাড়া ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের আচরণ ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘ম্যাচজুড়ে ভারতীয় খেলোয়াড়দের আচরণ ভালো ছিল না এবং দলটির আচরণ ছিল ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অনৈতিক। তবে আমরা স্পোর্টসম্যানশিপ বজায় রেখে বিজয় উদযাপন করেছি। কারণ ক্রিকেটে সবসময়ই স্পোর্টসম্যানশিপ রাখতে হবে। ভারত তাই করেছে যা তারা করে।’

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটঅনূর্ধ্ব ১৯ ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট