• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিলেট টাইটান্সে যোগ দিলেন ক্রিস ওকস, আসছেন বিলিংস

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬
অ+
অ-
সিলেট টাইটান্সে যোগ দিলেন ক্রিস ওকস, আসছেন বিলিংস

বিপিএলের শেষ চারের লাইন-আপ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। প্লে-অফে উঠেছে সিলেট টাইটান্স, আর প্লে-অফ নিশ্চিতের পরপরই ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে তারা। এবার স্যাম বিলিংসকে দলে টানল ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

ইংল্যান্ড থেকে গতকালই বাংলাদেশ এসেছেন ওকস। আজ রোববার যোগ দিয়েছেন দলীয় অনুশীলনে। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নেটে বিকেলে ঘাম ঝড়িয়েছেন ইংলিশ এই তারকা।

ওকসের আরেক সতীর্থ বিলিংসও যোগ দিচ্ছেন সিলেটে। আজ (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরি। ওকসের মতো বিলিংসকেও সরাসরি চুক্তিতে দলে টেনেছে সিলেট। ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, আগামীকালই দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে ইংলিশ তারকার।

আগে থেকেই এই দলের সঙ্গে আছেন মঈন আলী এবং ইথান ব্রুকস। ওকস যোগ দিয়েছেন ইতোমধ্যে। বিলিংসের আসাও নিশ্চিত। জানা গেছে, ফিল সল্টের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট।

বিজ্ঞাপন

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিলেট টাইটান্সইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ