• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিফলে কোহলির সেঞ্চুরি, ভারতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ২২:২০
অ+
অ-
বিফলে কোহলির সেঞ্চুরি, ভারতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা

জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে গেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেলেও পারলেন না দলকে জেতাতে। তার সেঞ্চুরি ম্লান করে ৪১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমেই ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। শুরুতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস।

বিজ্ঞাপন

৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। সবচেয়ে বেশি হতাশা করেছে স্বাগতিকদের মিডলঅর্ডার। তবে নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে নিয়ে জেতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দ্বিতীয় উইকেটে খেলতে নামা বিরাট কোহলি। কিন্তু সেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি তিনি।

সিরিজে দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি পূর্ণ করে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। তার ইনিংস থামে ১২৪ রানে। মাত্র ১০৮ বলে খেলা কোহলির এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন নিতিশ ও হারশিত। ৫৭ বলে ৫৩ রান করেন নিতিশ। আর ৫৩ বলে ৫২ রান করেন হারশিত। এছাড়া শুবমান গিল ১৮ বলে ২৩, রোহিত শর্মা ১৩ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ বলে ৩, লোকেশ রাহুল ৬ বলে ১, রবীন্দ্রো জাদেজা ১৬ বলে ১২, মোহাম্মদ সিরাজ ১ বলে ০, কুলদীপ যাদব ৩ বলে ৫ ও অর্শদীপ সিং ২ বলে ৪ রান করেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক। দুটি উইকেট পেয়েছেন জেইডেন লেনক্স। আর একটি উইকেট নেন কাইল জেমিসন।

এর আগে ইন্দারে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক শুবমান গিল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৫ রানের মাথায় সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ১ বলে ০ রানে সাজঘরের পথ ধরেন হেনরি নিকোলস। আর ৪ বলে ৫ রান করেন ডেভন কনওয়ে।

শুরুর চাপ সামলে নেন উইল ইয়াং ও ড্যারেল মিচেল। তবে জুটিটা বড় করা হয়নি। ৪১ বলে ৩০ রানে থামেন ইয়াং।

বিজ্ঞাপন

এরপর চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এসময় দুজন মিলে গড়েন ২১৯ রানের বিশাল জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। মাত্র ৮৮ বলে নয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৬ রান করেন ফিলিপস। আর ১৩১ বলে ১৫টি চার ও পাঁচটি ছয়ে ১৩৭ রান করেন মিচেল।

শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করেন। আর দলনেতা ব্রেসওয়েল ২৮ রানে ও জেমিসন ০ রানে অপরাজিত থাকেন।

ভারতের হযে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মহ সিরাজ ও কুলদীপ যাদব।

এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার