• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপের আগে প্রোটিয়াদের ইনজুরির খাতায় আরেক তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১১:০৮
অ+
অ-
বিশ্বকাপের আগে প্রোটিয়াদের ইনজুরির খাতায় আরেক তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের আগে একের পর এক চোটের ধাক্কায় নাজুক দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের স্কোয়াডে থাকা তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার ইনজুরিতে পড়েছেন তারকা ব্যাটার ডেভিড মিলার। যে কারণে তিনি গতকাল (সোমবার) এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে ব্যাটিংয়ে নামতে পারেননি।

বিজ্ঞাপন

জোবার্গ সুপার কিংসের বিপক্ষে পার্ল বোল্যান্ড পার্কে নেমে ব্যাটিং নিয়ে ধুঁকেছে স্বাগতিক পার্ল রয়্যালস। অধিনায়ক মিলার প্রথম ইনিংসের ১৬তম ওভার চলাকালে কুঁচকির (গ্রোয়িন) চোটে পড়েছেন। পরের ইনিংসে তাকে ছাড়াই ব্যাটিংয়ে নেমে হেরেছে পার্ল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিলারের পুরো ফিট হওয়ার ক্ষেত্রে সময় বেশ কম। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, মিলারের ইনজুরির প্রকৃত ধরন এবং মাত্রা এখনও নিশ্চিত নয়। তিনি নিজেও চোট গুরুতর নাকি হালকা সেই বিষয়ে জানেন না। ম্যাচ শেষে মিলার জানান, ‘আমি এখনও (চোট কেমন) জানি না। আমরা আগামীকাল দেখব। তবে অবশ্যই এটি আদর্শ কিছু নয়।’

David Miller struck his first T20 half-century of 2025, Sunrisers Eastern Cape vs Paarl Royals, SA20 2026, Gqeberha, December 31, 2025

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে চোটের তালিকায় নাম লেখালেন বাঁ-হাতি এই তারকা ব্যাটার। তার আগে জোবার্গ সুপার কিংসের হয়ে এসএ টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় ভেঙে গেছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দোনোভান ফেরেইরার। একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে নিয়েছিল প্রোটিয়ারা। স্ক্যান রিপোর্টে কাঁধের হাড়ে ফাটল দেখা দিয়েছে। কিন্তু ফেব্রুয়ারির টুর্নামেন্টের জন্য ফিট হতে সময়ের বিপরীতে লড়তে হবে তাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ইতিহাসগড়া ৩৯৭ রান তুলে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা
৭ রানে ৫ উইকেট হারিয়েও অবিশ্বাস্য জয়
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ

এর আগে ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া টনি ডি জর্জিকে এখনও পাওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। জানুয়ারির শেষদিকে দলটির টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে বাঁ-হাতি এই ব্যাটারকে পাওয়ার প্রত্যাশা প্রোটিয়াদের। এর বাইরে এবারের এসএ টোয়েন্টির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ওটনিয়েল বার্টম্যানকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় দেশটির ক্রিকেট বোর্ড সমালোচিত হয়েছে। প্রোটিয়াদের স্কোয়াডে আছে ৬ পেসার।

এএইচএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন