• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

শ্রীলঙ্কার দল দেওয়ার দিনে একাদশ ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৭:০৫
অ+
অ-
শ্রীলঙ্কার দল দেওয়ার দিনে একাদশ ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াডে ফিরলেন শ্রীলঙ্কা টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেও ফিরেছেন। পাকিস্তানে তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কার শেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন না দুজনের কেউই। গত বছর বেশিরভাগ সময় সাদা বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন ডি সিলভা।

বিজ্ঞাপন

সীমিত ওভারে শ্রীলঙ্কার তিন গতির বোলার দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা নাম তুলতে পারেননি। চামিরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, মাদুশাঙ্কা ইনজুরিতে ও পাথিরানাকে এই ফরম্যাটে রাখা হয়নি।

পেস আক্রমণে আছেন আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও ইশান মালিঙ্গা। অলরাউন্ডার মিলান রত্নায়েকে আছেন তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। গত বছর জুলাইয়ে একমাত্র ওয়ানডে খেলেছেন রত্নায়েকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কিছু সাফল্য আছে তার।

স্পিন বিভাগে যথারীতি আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে। টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকার জায়গা হয়নি। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা ওপেনার লাহিরু উদারা বাদ পড়েছেন।

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবার কলম্বোতে শুরু হচ্ছে এই সিরিজ। প্রথম ওয়ানডের আগের দিন স্বাগতিকরা তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অথচ ইংল্যান্ড তাদের একাদশ দিয়ে ফেলেছে।

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, পাভান রত্নায়েকে, ধনঞ্জয়া ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে, মাহিশ ঠিকশানা, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্ডো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।

ইংল্যান্ডের প্রথম ওয়ানডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, জ্যাকব ব্রেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, উইল জ্যাকস, স্যাম কারান, জেমি ওভারটন, লিয়াম ডওসন, আদিল রশিদ। 

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট দলওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?