• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

চাকরি হারাচ্ছেন ম্যাককালাম?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ২১:০৫
অ+
অ-
চাকরি হারাচ্ছেন ম্যাককালাম?

অ্যাশেজে বেন স্টোকসদের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্র্যান্ডন ম্যাকালামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ। যদিও তার চাকরি টিকে থাকা নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্সের ওপর। তার কাজে খুশি নয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে অ্যাশেজ হারের পরই ম্যাকালামকে সরানোর দাবি উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটমহলে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় কঠোর সিদ্ধান্ত নেননি ইসিবি কর্তারা। ২০ ওভারের বিশ্বকাপের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যারি ব্রুকের দল সেমিফাইনালে উঠতে না পারলে চাকরি হারাতে পারেন ম্যাকালাম। ম্যাকালামকে ছেঁটে ফেলার ভাবনা শুরু হয়ে গেলেও রব কি পুরুষদের ক্রিকেটের ডিরেক্টর হিসেবে বহাল থাকছেন। ২০২২ সালের এপ্রিল থেকে তিনি এই দায়িত্বে আছেন। স্টোকসদের ব্যর্থতার সঙ্গে তিনিও জড়িত। যেহেতু তিনি সাপোর্ট স্টাফ নন বা দলের পরিকল্পনার সঙ্গে সরাসরি নন, তাই তিনি আপাতত ছাড় পাচ্ছেন।

অ্যাশেজ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছেন ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড এবং চেয়ারম্যান রিচার্ড থম্পসন। দলের প্রস্তুতি, শৃঙ্খলা, মাঠের বাইরে ক্রিকেটারদের আচরণ সব কিছু খতিয়ে দেখছেন তারা। দলের কয়েক জন সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন দুই কর্তা।

বিজ্ঞাপন

বিভিন্ন ধরনের ক্রিকেটে দলের নেতৃস্থানীয়দের আচরণও ইসিবি কর্তারা বিশ্লেষণ করছেন। এখনই অবশ্য লাল বা সাদা বলের ক্রিকেটে অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছেন না ইসিবি কর্তারা। স্টোকসের উপর তারা ভরসা রাখছেন। ব্রুককে ঘিরে কিছুটা অস্বস্তি রয়েছে। গত বছর নিউজিল্যান্ডের নাইট ক্লাবের বিতর্ক সম্প্রতি প্রকাশ্যে আসায় সমালোচিত হন ব্রুক।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইংল্যান্ড ক্রিকেট দলনিউজিল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার