• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে উড়ন্ত সূচনা জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫
অ+
অ-
বিশ্বকাপে উড়ন্ত সূচনা জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরুটা দুর্দান্ত হলো জিম্বাবুয়ের। কলম্বোতে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রোডেশীয়রা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

কলম্বোতে টস জিতে ওমানকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত চাপ সামলে উঠতে পারেনি ওমান। ফলে কোনোমতে একশো ছাড়ায় তারা।

ওমানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ভিনায়েক শুক্লা। সুফিয়ান মাহমুদ ২৫ ও নাদিম খান ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে ৩০ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ২১ রানে তাদিওয়ানাসে মারুমানি ও শূন্যরানে ডিওন মেয়ার্স আউট হন। এরপর ব্রায়ান বেনেট ও ব্রেন্ডেন টেইলর মিলে গড়েন অপ্রতিরোধ্য ৬৮ রানের জুটি। ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টেইলর। পরে দলনেতা সিকান্দার রাজাকে নিয়ে জয় নিশ্চিত করেন বেনেট। ৪৮ রানে বেনেট ও ৫ রানে রাজা অপরাজিত থাকেন।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জিম্বাবুয়ে ক্রিকেটওমানটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ওমানে বসবাসকারী বাংলাদেশিদের যে বার্তা দিল দূতাবাস

ওমানে বসবাসকারী বাংলাদেশিদের যে বার্তা দিল দূতাবাস

ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলায় নিহত ১

ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলায় নিহত ১