• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে এক ম্যাচ খেলেই শীর্ষে ফিরলেন রাজা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
অ+
অ-
বিশ্বকাপে এক ম্যাচ খেলেই শীর্ষে ফিরলেন রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে উড়ন্ত সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে ওমানকে হারিয়েছে রোডেশীয়রা। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের খরচায় একটি উইকেট নেন রাজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন জিম্বাবুয়ের অধিনায়ক। টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

গেল বছরের শেষের দিকেও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন সিকান্দার রাজা। এরপর তাকে পেছনে ফেলেছিলেন পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। আবারও নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রাজা।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সিকান্দার রাজার রেটিং ২৯৯। এদিকে ২৮২ রেটিং নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন সাইম আইয়ুব। তিনে আছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া রোস্টন রেজ চার ও মোহাম্মদ নেওয়াজ পাঁচ নম্বরে রয়েছেন।

সিকান্দার রাজার সঙ্গে সুখবর পেয়েছেন জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান বেনেটও। ওমানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের দরুন র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।

বিজ্ঞাপন

আর র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে পরিবর্তন এসেছে মাত্র একটি। তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেই আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ফিল সল্ট আছেন দুই নম্বরে। আর চার ও পাঁচ নম্বরে অবস্থান জস বাটলার ও তিলক ভার্মার।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা