বিজ্ঞাপন

২৭ বলে ফিফটির পর ৭৭ রানে থামলেন ইষাণ

অ+
অ-
২৭ বলে ফিফটির পর ৭৭ রানে থামলেন ইষাণ

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পায় তারা। ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে ভারত। মাত্র ২৭ বলে ফিফটির পূরণ করেছেন ইষাণ। তার ইনিংস থেমেছে ৭৭ রানে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। এখন ১১ রানে তিলক ভার্মা ও ১ রানে সূর্যক্রমার অপরাজিত রয়েছেন।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

বিজ্ঞাপন

এমএমএম/