• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৮.২ ওভারেই একশ পার, তবুও দুইশ হলো না অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
অ+
অ-
৮.২ ওভারেই একশ পার, তবুও দুইশ হলো না অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ক্রিজে রীতিমতো ঝড় তোলের দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মাত্র ৮.২ ওভারে দলকে একশ বেশি রান এনে দেন। কিন্তু এরপরও দুইশ করা হলো না অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে থেমেছে তাদের ইনিংস।

বিজ্ঞাপন

কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রন জানান লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন দুই অজি ওপেনার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭০ রান পায় অস্ট্রেলিয়া।

দুনিথ ভেল্লালাগের করা ইনিংসের নবম ওভারের তৃতয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। তাতেই থামে ১০৪ রানের জুটি। মাত্র ২৭ বলে ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার। ২৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিচেল মার্শও। তার ইনিংস থামে ৫৪ রানে। ২৭ বলে খেলা ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্রতই সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিন (৭ বলে ৫) ও টিম ডেভিড (৫ বলে ৬)।

বিজ্ঞাপন

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন জশ ইংলিশ। কিন্তু বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র ১৫ বলে ২২ রান করে আউট হন তিনি। আর ইংলিশের ইনিংস থামে ২২ বলে ২৭ রানে। এছাড়া স্টয়নিস ৪, কনোলি ৩ ও অ্যাডাম জাম্পা ১ রান করেন। আর রানের দেখা পাননি বার্টলেট ও নাথান এলিস।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুশান হেমন্ত। ৪ ওভারে ৩৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর একটি করে উইকেট পান তিনজন বোলার।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা