চোট নিয়ে মাঠ ছাড়লেন পাথিরানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। অস্ট্রেলিয়ার ইনিংসের সময় বোলিং করতে এসে চোটে পড়েছেন পাথুম নিশাঙ্কা।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন পাথিরানা। চতুর্থ বলের পর হঠাৎ ব্যথা অনুভব করেন ২৩ বছর বয়সী এই পেসার। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ওভারের অবশিষ্ট বল দুটি করেন শানাকা।
এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। যদি পাথিরানা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকেন, তা দলের জন্য বড় ধাক্কা। শ্রীলঙ্কা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও চোটের কারণে হারিয়েছে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ক্রিজে রীতিমতো ঝড় তোলের দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মাত্র ৮.২ ওভারে দলকে একশ বেশি রান এনে দেন। কিন্তু এরপরও দুইশ করা হয়নি অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে থেমেছে তাদের ইনিংস।
এইচজেএস