রোহিত, সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন রাজা

কলম্বোতে গতকাল (বৃহস্পতিবার) চার বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে। তার আগে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অঘটন ঘটায় তারা। সবশেষ জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানে থেকে সুপার এইটে খেলবে জিম্বাবুয়ে।
অধিনায়ক সিকান্দার রাজা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন। ১৭৯ রান তাড়ায় দারুণ সাফল্যকে দেখিয়ে একাধিক বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।
চার নম্বরে ব্যাট করতে নেমে রাজা ২৬ বলে ৪৫ রান করেন। দুটি চার ও চারটি ছয়ে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৭৩.০৮। বল হাতে চার ওভারে ছিলেন মিতব্যয়ী, উইকেট না পেলেও দেন ৩৬ রান।
এই পারফরম্যান্সে রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০তম বার ম্যাচসেরা খেলোয়াড় হলেন। পূর্ণ সদস্য দেশ থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়তে তিনি পেছনে ফেলেছেন ভারতের সূর্যকুমার যাদবকে (বিরাট কোহলি তৃতীয়)। কেবল মালয়েশিয়ার বীরান্দিপ সিং (২২) তার উপরে।
আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হলেন রাজা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের এই কীর্তি ছিল রোহিত শর্মার।
শ্রীলঙ্কাকে হারিয়ে চার অপরাজিত দলের একটি হয়ে সুপার এইটে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে ম্যাচ জেতার পর আয়ারল্যান্ডের সঙ্গে তাদের খেলাতে টসও হতে দেয়নি বৃষ্টি।
এফএইচএম/