সুপার এইটের প্রথম ম্যাচে হলো না একটিও বল

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতে বৃষ্টি দাপট দেখাল। নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেল। হলো না একটি বলও। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করল।
টস হওয়ার ঠিক পরপর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টি নামে। টস জিতে সালমান আগা ব্যাটিং নেন। তিনি কথা বলার সময় নামে বৃষ্টি, গ্রাউন্ড স্টাফরা কাভার দিয়ে পিচ ঢেকে দেন। ঝিরিঝিরি বৃষ্টি আরও বাড়তে থাকে। আর থামেনি। স্থানীয় সময় সন্ধ্যা ৯টা ৭ মিনিটে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
একটি করে পয়েন্ট পেয়ে দুই নম্বর গ্রুপ আরও উন্মুক্ত করে দিলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাল্লেকেলেতে পাকিস্তান পরের ম্যাচ খেলবে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড কলম্বোতেই থাকছে, পরের দিন তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এফএইচএম/