ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে জয়টা মোটেও সহজ ছিল না। শেষ ওভারে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জিতেছে টাইগাররা। এদিন দলের হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিভাবে ঠাণ্ডা মাথায় ১০৭ রান করে দলের হয়ে হাল ধরে রেখেছিলেন, তা-ও জানিয়েছেন এই ওপেনার।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে তামিম বলেন, 'এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ক্রিজে এসেই প্রথম ১০ ওভার কাজে লাগানোর চেষ্টা করছিলাম। ব্যাটে বল আসছিল ভালো। ২০ ওভার পর একটু কঠিন হয়ে যায়। বল পুরনো হয়ে যাওয়ার পর নতুন ব্যাটারের জন্য কঠিন হয়ে যায়। তখন আমি চেষ্টা করেছি সামাল দেওয়ার।'
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে তামিম বলেন, 'এটা আমার জন্য অনেক স্পেশাল। সমর্থকদের ধন্যবাদ। টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক সমর্থন দিয়েছে, পাশে ছিল, বিশ্বাস রেখেছিল। এটাই আসল বিষয়।'
মিরপুরে এদিন তামিমের শটগুলো ছিল চোখে দেখার মতো। এত শক্তি কোথায় পান, রহস্য খোলাসা করেছেন নিজেই, 'হ্যাঁ আমি বড় শটের প্রস্তুতি নিই। বেশি জোরে মারি না। শুধু টাইমিং ঠিক রাখার চেষ্টা করি। এটাই মূলমন্ত্র।'
বিজ্ঞাপন
এসএইচ