‘ইমপ্যাক্ট হিসেবে খেললে ধোনির অবসর নেওয়া উচিত’

বয়সটা খেলার পক্ষে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ে জার্সিতে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। তবে নেই আগের মতো ফিনেস, আছে হাঁটুর সমস্যাও। এমতাবস্থায় পুরো ম্যাচে মাঠে নাও থাকতে পারেন ভারতের সাবেক এই অধিনায়ক। তাকে নামানো হতে পারে ইমপ্যাক্ত খেলোয়াড় হিসেবে।
বিজ্ঞাপন
ঠিক এখানে যদি-কিন্তু রয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার। ইমপ্যাক্ত হিসেবে খেলার চেয়ে অবসর নেওয়া উচিত বলে মনে করছেন তিনি।
জিওস্টারের ‘আইপিএল টুডে লাইভ’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনি ডাগআউট থেকে দল চালাতে পারেন না, এটি ফুটবল নয়। ক্রিকেটে আপনাকে মাঠে থাকতে হবে। ধোনির সবচেয়ে বড় শক্তি হলো খেলা পড়ার ক্ষমতা, যা অন্য যে কারো চেয়ে ভালো। যদি তাকে কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়, তবে আমি মনে করি তার অবসর নেওয়ার উচিত।’
আকাশ চোপড়ার মতে, ২০২৬ সালের চেন্নাই সুপার কিংস দলটি এখন আর ধোনির ছায়ায় নেই। এবারের নিলাম এবং দল গঠনের প্রক্রিয়া বিশ্লেষণ করে তিনি বলেন, ‘এটি এখন সম্পূর্ণ রুতুরাজ গায়কোয়াড়ের দল। রুতুরাজ এখন নিজের মতো করে নেতৃত্ব দিচ্ছেন।’ ধোনি দলে থাকা মানে রুতুরাজের ওপর একটি বাড়তি চাপ তৈরি হওয়া, যা দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বাধা হতে পারে।
বিজ্ঞাপন
৪৪ বছর বয়সী ধোনি নিজেই স্বীকার করেছেন যে তার ফিটনেস আগের মতো নেই এবং বর্তমানে তার হাঁটুর সমস্যাও রয়েছে।
এবারের আসরে বড় চমক হিসেবে সঞ্জু স্যামসনকে সিএসকে-র ভবিষ্যৎ কিপার-ব্যাটসম্যান হিসেবে দেখা হচ্ছে। আকাশ চোপড়া ইঙ্গিত দিয়েছেন যে, ধোনির শারীরিক অবস্থা বিবেচনা করে টুর্নামেন্টের যেকোনো পর্যায়ে সাঞ্জু স্যামসন গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। এটি সিএসকের জন্য একটি নতুন যুগের সূচনা করবে এবং ধোনিকে মেন্টর বা পরামর্শকের ভূমিকায় পাঠিয়ে দেবে।
এবারের আসরের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি অনুষ্ঠিত ৩০ মার্চ।
বিজ্ঞাপন
এমএমএম/