বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এবার সভার আহবান বিসিবির

অ+
অ-
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এবার সভার আহবান বিসিবির

প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা। মূলত ঢাকার ক্রীড়া সংগঠক এবং বোর্ডের সঙ্গে সবশেষ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব।

বিজ্ঞাপন

এমন অবস্থার মধ্যে দিয়েই এবার ঢাকা লিগ আয়োজনের পথে হাঁটতে চাচ্ছে বিসিবি। যে কারণে আগামী ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। মিরপুরে দুপুর বারোটায় শুরু হওয়ার কথা এই বৈঠক। তবে ঢাকার ক্লাব সংগঠকরা কি করে সেটাই এখন দেখার বিষয়।

এর আগে দিন দুয়েক আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা চালুর অনুরোধ জানিয়েছিল কোয়াব।

এসএইচ/এমএমএম