বিজ্ঞাপন

ছক্কা মেরে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত

অ+
অ-
ছক্কা মেরে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বড় রান করতে পারেননি রোহিত শর্মা। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ২৬ বলে ৩৫ রান করেছেন তিনি। এই ইনিংসে একটি ছক্কা মেরেছেন তিনি। আর সেই ছক্কা মেরেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত।

বিজ্ঞাপন

আইপিএল ইতিহাসে কোনো একটি দলের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৮ ম্যাচে ৫১টি ছক্কা মেরেছেন তিনি।

এর আগে ধোনি ও রোহিত যৌথভাবে শীর্ষে ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৮ ম্যাচেই ৫০টি ছক্কা মেরেছেন ধোনি। দিল্লির বিপক্ষে সপ্তম ওভারে বিপরাজ নিগামের বলে ছক্কা মেরে ধোনিকে টপকে যান রোহিত। 

ভারতীয় ব্যাটারদের মধ্যে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৫ ম্যাচে ৪৮টি ছক্কা মেরেছেন কোহলি। চার নম্বরে আবার রোহিত। মুম্বাইয়ের হয়ে কেকেআরের বিপক্ষে ৩৬ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছেন হিটম্যান।

বিজ্ঞাপন

আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি ব্যাটার মিলিয়ে এই রেকর্ডের মালিক ক্রিস গেইল। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পঞ্জাব কিংসের বিপক্ষে ১৬টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিপক্ষে মেরেছেন ১৯ ম্যাচে ৫৪টি ছক্কা।

এইচজেএস