বিজ্ঞাপন

ভারত থেকে হঠাৎ দেশে ফিরে গেলেন কামিন্স

অ+
অ-
ভারত থেকে হঠাৎ দেশে ফিরে গেলেন কামিন্স

গত জুলাই থেকে মাঠের বাইরে প্যাট কামিন্স। মাঝে কেবল একটি অ্যাশেজ টেস্ট খেলেছেন। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নির্ধারিত এই অধিনায়ক ক্যাম্পেও যোগ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আবার দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার পেসার।

বিজ্ঞাপন

মূলত চোটের কারণে পিঠের স্ক্যান করাতে ভারত ছাড়তে হয়েছে কামিন্সকে। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, স্ক্যানটি পূর্বনির্ধারিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে এটি হবে। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হায়দরাবাদের শেষ ম্যাচের পরপর তিনি ভারত ছাড়েন। 

ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়পত্র দিলে আগামী ১৭ এপ্রিল আবার আইপিএল স্কোয়াডে যোগ দেবেন কামিন্স। তার ভারত ছাড়ার ব্যাপারটি প্রত্যাশিত ছিল। আইপিএল শুরুর আগে তিনি বলেছিলেন, ‘কোনো ঝামেলা না হলে, আইপিএলের শেষ অর্ধ ও ফাইনালে (যদি ওঠে) আমি খেলব।’

টুর্নামেন্টে হায়দরাবাদের প্রথম ম্যাচের আগেই স্কোয়াডে যুক্ত হয়ে ট্রেনিং সেশনে বোলিং করেছেন কামিন্স। গত ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল দলটি। দলের ভারপ্রাপ্ত নেতৃত্ব পান ইশান কিষাণ। 

বিজ্ঞাপন

কামিন্সের অনুপস্থিতিতে বিদেশি ফাস্ট বোলার হিসেবে ইশান মালিঙ্গা ও ডেভিড পেইন হায়দরাবাদের হয়ে খেলছেন। তাদের তৃতীয় ম্যাচ আগামীকাল (রোববার) লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।

এফএইচএম/  

বিজ্ঞাপন