আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
বিজ্ঞাপন
এরপর সন্ধ্যায় বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানে তিনি বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। যখন একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে খালি আমরা না যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করব সবাই অংশগ্রহণ করেন।’
‘অবশ্যই আমরা (অ্যাডহক কমিটির সদস্যরা) নির্বাচন করব। আমরা ওই অবস্থান ও পরিবেশ তৈরি করব যাতে সবাই এসে নির্বাচন করতে পারে। আমাদের ভুল হবে, আমাদের দলে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
তামিম আরো বলেন, ‘যখন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে খালি আমরা না যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করব সবাই অংশগ্রহণ করেন। একটা বোর্ডের নির্বাচন হবে যারা যারা আছেন ক্রিকেটার্স, সংগঠক সবার উচিত অংশগ্রহণ করা। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি ওই সুন্দর আবহটা তৈরি করে দিব যাতে সবাই এসে নির্বাচন করতে পারবে।’
বিজ্ঞাপন
‘অবশ্যই, আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছে থাকতে পারে, আমি করতে পারি। (রফিকুল ইসলাম) বাবু ভাইয়ের ইচ্ছে থাকতে পারে, বাবু ভাই করতে পারে। উনার (তানজিল চৌধুরি) ইচ্ছে নাও থাকতে পারে।’
এসএইচ/এমএমএম
