বিজ্ঞাপন

আর বাকি ৬১ দিন: এক অপ্রত্যাশিত জার্মান নায়ক

অ+
অ-
আর বাকি ৬১ দিন: এক অপ্রত্যাশিত জার্মান নায়ক

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৬১ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিজ্ঞাপন

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। তাদের চতুর্থ ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আন্দ্রে শুরলে। গড়ে প্রতি ৬১ মিনিটে তিনি হয় একটি গোল করেছেন নয়তো বানিয়ে দিয়েছেন। 

জোয়াকিম লো-র দলের আক্রমণভাগে জায়গা পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা ছিল ওই আসরে। জুলিয়ান ড্রাক্সলার, মারিও গোৎসে, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, মেসুত ওজিল ও লুকাস পোডলস্কি ছিলেন এগিয়ে। তাদের ভিড়ে গ্রুপ পর্বে মাত্র ২৮ মিনিট খেলেন শুরলে।

চেলসি উইঙ্গার শেষ ষোলোতে আলজেরিয়ার বিপক্ষে হাফ টাইমে মাঠে নামেন এবং অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানের জয়ে গোলমুখ খুলেছিলেন। 

বিজ্ঞাপন

ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলে জিতেছিল জার্মানি। সেই ম্যাচে শুরলে করেন জোড়া গোল। আর ফাইনালে চোট নিয়ে ক্রিস্টোফ ক্রেমার মাঠের বাইরে যান, তার বদলি হয়ে ৩২তম মিনিটে নামেন তিনি। তারপর এক্সট্রা টাইমে একমাত্র গোলে জেতে জার্মানি, সেই গোলটি বানিয়ে দেন শুরলে।

আর্জেন্টিনার বক্সের বাঁপ্রান্ত থেকে তার ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের ভলিতে আর্জেন্টিনা কিপার সার্জিও রোমেরোর পাশ দিয়ে জাল কাঁপান গোৎসে।

এফএইচএম/