• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৫:৩৫
অ+
অ-
পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করা মাজ সাদাকাতের কল্যাণে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দ্রুত ফিফটিও তুলে নেন সাদাকাত। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। তাকে আউট করার মাধ্যমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এখন ব্যাট করছেন সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্যদিকে তাকে সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো।

বিজ্ঞাপন

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান