• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২১:১৪
অ+
অ-
বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল বাংলাদেশ। কিন্তু বেরসিক বৃষ্টির হানায় প্রায় ঘণ্টা দেড়েক খেলা বন্ধ রয়েছে। এর মাঝে শুরুতে বজ্রসহ বৃষ্টি এবং পরে শিলাও পড়তে দেখা গেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। যত সময় পেরোচ্ছে, ততই খেলার দৈর্ঘ্য কমতে শুরু করেছে। ৮টা ২০ মিনিট থেকে শুরু হয় ওভার কর্তন। 

বিজ্ঞাপন

এদিকে, খেলা শুরু হওয়ার শেষ সময় ১০টা ৫৫ মিনিট, ওই সময়ের মধ্যে খেলা মাঠে না গড়ালে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করবেন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।

মিরপুরে এই বৃষ্টি নেই। তবে মাঠ শুকিয়ে খেলার উপযোগী করতে ৪০-৪৫ মিনিট সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে পুনরায় খেলা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। ইতোমধ্যে মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে নেমেছেন। এরপর ক্রিজ ও আউটফিল্ড পর্যবেক্ষণ করে খেলা শুরুর সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা। 

৮টা ২০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়েছে। ফলে বৃষ্টি আইনে (ডিএলএস) বাংলাদেশের লক্ষ্যও পাল্টে যাবে। নিয়ম অনুযায়ী– ওয়ানডে ম্যাচের ফল নির্ধারণে ন্যূনতম ২০ ওভারের খেলা হতে হবে। অন্যথায় পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচটি। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ কোনো উইকেট না হারালে ২০ ওভারে তাদের লক্ষ্য হতো ১৪০ রান। কিন্তু ৩ উইকেট হারিয়ে ফেলায় ২০ ওভারে তাদের লক্ষ্য হতে পারে ১৯৯ রান।

বিজ্ঞাপন

এ ছাড়া ৩০ ওভার খেলা হলে ২৩৮ এবং ৪০ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৬১ রান।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ পাকিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক